× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

নড়াইলে বিকাশ এজেন্ট চন্ডি ঘোষকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি(১৮ জুন) : নড়াইলের মহাজন সোনালী ব্যাংক বাজার শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার সময় বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নড়াইলের লুটিয়া খাজুর তলায় এ ঘটনা ঘটেছে । আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বিকাশ এজেন্ট ব্যবসায়ীর চাচাতো ভাই হারু ঘোষ বলেন, নড়াইলের লুটিয়া গ্রামের তারাপদ ঘোষের ছেলে চন্ডি ঘোষ (২৮) বিকাশ এজেন্ট ব্যবসায়ী । চন্ডি ঘোষ প্রতিদিনির মতো সোনালী ব্যাংক নড়াইলের মহাজন বাজার শাখা থেকে টাকা উত্তোলন করে লুটিয়া নিজ বাড়িতে ফেরার সময় নড়াইলের লুটিয়া খাজুর তলা পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা চন্ডিকে হামল করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় তার কাছে এক লাখ টাকার বেশি ছিলো সবই দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে ক্ষতি গ্রস্ত পরিবার জানিয়েছেন। স্থানীয়রা চন্ডিকে উদ্ধার করে গুরুতর অবস্তায় নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..