× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

উজ্জ্বল রায়, নড়াইল থেকে

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ২

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
norail

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার দূইজন। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ৪০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার ১৬ মে বিকালে লোহাগড়া থানাধীন নলদী বাজার থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান, এএসআই (নিঃ) দীন ইসলাম ও এএস আই (নিঃ) জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নলদী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী গ্রামের বাদশা মোল্যার ছেলে সজিব মোল্যা(২১) ও নড়াইল সদর উপজেলার হবখালী গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস(২৪)। এ সময় গ্রেপ্তারকৃত সজিবের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা এবং অপর আসামি সজলের নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার  নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..