× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে ৫ ইউপি ও ১ পৌরসভায় ভোট চলছে

admin
হালনাগাদ: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
নোয়াখালীতে ৫ ইউপি ও ১ পৌরসভায় ভোট চলছে

নোয়াখালী প্রতিনিধি: তৃতীয় ধাপে আজ নোয়াখালীল সেনবাগ পৌরসভার নয়টি কেন্দ্রে এবং ৫টি ইউনিয়নের মোট ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।   
 

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরতীহিনভাবে সেটি শেষ হবে বিকেলে ৪ টায়। সেনবাগ পৌরসভার নয়টি কেন্দ্রে এবং ৫টি ইউনিয়নের মোট ৫০টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এরমধ্যে সেনবাগ পৌরসভার নয়টি ও ছাতারপাইয়া ইউনিয়নের নয়টিসহ মোট ১৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, সেনবাগ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৭৭৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৮২৮জন নারী ভোটার ৭ হাজার ৯৪৯ জন। সেনবাগ পৌরসভায় মোট ৯ ওয়ার্ডে মেয়র পদে লড়ছেন ৩ জন। সংরক্ষিত(মহিলা) পদে লড়ছেন ১১ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিল পদে লড়ছেন ৩২ জন। পৌরসভায় মেয়র,কাউন্সিল, সংরক্ষিত কাউন্সিল পদে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ৫৯টি নির্বাচনী কেন্দ্রে ২৯৮ জন পুলিশ, ১৯টি মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং ফোর্স, সাতটি স্পেশাল স্ট্রাইকিং ফোর্স, জেলা গোয়েন্দা শাখার চারটি টিম, পাঁচটি চেকপোস্ট এবং চারটি স্ট্যান্ড বাই টিম, ওসিদের একটি টিম এবং সিনিয়র অফিসারদের পাঁচটি টিমে মোট ৬৫৬ জন পুলিশ কর্মকর্তা নিযুক্ত রয়েছে। এছাড়া ৯২৯ জন আনসার, র‍্যাবের ৩৭ জন এবং বিজিবির ৮৩ জন সদস্য একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।


এ ক্যটাগরির আরো খবর..