× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত, আহত-১

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mizanur-Rahoman.jpg

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বেগমগঞ্জ থানার পুলিশের এক এসআই নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান ফেনী সোনাগাজী বাসিন্দা।
এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক এসআই গুরুত্বর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের চুঙ্গার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে মাইজদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থানায় যাওয়ার পথে চুঙ্গার পোল এলকায় দ্রুত গামী কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দু’জন এসআই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী পুলিশ সুপার জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে রাতেই পুলিশ লাইন্সে জানাজা শেষে নিহতের মরদেহ তার গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে আজ সকাল দশটায়  দাফন  করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..