× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশনে বসেছে এক তরুণী।  অনশনরত তরুণীর নাম তানিয়া আক্তার তানজিনা(১৯)। প্রেমিকার অনশনের খবর শুনে প্রেমিক গা ঢাকা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চানচঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর থেকে উপজেলার চরবৈশাখী গ্রামে প্রেমিক আবদুর রহমান রুবেল এর বাড়ীতে এই অনশন শুরু করেন ওই তরুণী।
ওই প্রতারক প্রেমিকের নাম আবদুর রহমান রুবেল (৩০)। সে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের  চরবৈশাখী গ্রামের আবদুল আউয়াল এর ছেলে।
অনশনরত তরুণী জানান,গত ৫ বছর আগে আবদুর রহমান রুবেল চট্রগ্রামের রাউজানে একটি বেসরকারী কোম্পানীতে বিক্রয় কর্মী হিসাবে চাকরী করার সুবাধে চট্রগ্রামের রাউজান থানার মেরুঘর কলোনিতে তার সাথে রুবেলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আমার অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমাকে রুবেল উত্যক্ত করতো । এক পর্যায়ে আমাকে ও  আমার স্বামীকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে তার কাজ থেকে তালাক  নিতে বাধ্য করে। এরপর আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। দীর্ঘ দুই বছর ধরে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপন করছে ।আমি বিয়ের জন্য চাপ দিলে রুবেল আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। বর্তমানে সে সুবর্ণচর উপজেলার থানারহাটে ব্যবসা করছে।আমার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আমি তার গ্রামের বাড়ীতে আসতে বাধ্য হয়েছি।
ইউপি সদস্য তানভীর উদ্দিন বলেন,রুবেল কে বিষয়টি মীমাংসা করার জন্য বললে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে পালিয়ে যায়। আমি ওই তরুণী ও তার বাবাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন,এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে খোঁজ খবর নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..