× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
মোটরসাইকেলের মুখোমুখি

নোয়াখালীর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।  নিহত মো.রায়হান হোসেন (২৩) উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কালাদরপ ইউনিয়নের সোনাপুর টু রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বাদশা চৌধুরী জানায়, নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হন । যাত্রা পথে মোটরসাইকেলটি একটু সামনে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে রায়হান গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..