× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

ডেস্ক

নূহ নবীর নৌকাই দেবে উন্নত-সমৃদ্ধ দেশ -শেখ হাসিনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
নূহ নবীর নৌকাই দেবে উন্নত-সমৃদ্ধ দেশ

একমাত্র নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে, মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছে। এই নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে, নূহ নবীর নৌকাই দেবে উন্নত-সমৃদ্ধ দেশ। নৌকা মার্কায় ভোট দরকার। বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ২০০৮, ১৪ ও ১৮- প্রতিটি নির্বাচনে জয়লাভ করেছি, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত থেকেছে, একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো এই স্থিতিশীলতা অনেকেই চায় না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেব না। আমরা মানুষের কল্যাণে কাজ করি। দিনরাত পরিশ্রম করি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সেখানে তারা আসে ধ্বংস করার জন্য। কাজেই এদের বিষয়ে সবাইকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। প্রয়োজনে পাহারা দিতে হবে, জনগণকে এর প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, ২০১৩ সালে জনগণ প্রতিরোধ করেছিল, ২০১৪ সালে জনগণ প্রতিরোধ করে নৌকা মার্কায় ভোট দিয়েছিল। আমরা সরকারে এসেছিলাম। কাজেই সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এ সময় মঞ্চে উপস্থিত পীরগঞ্জে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমার এটিই আবেদন, আমি আপনাদের এলাকার পুত্রবধূ। কী বাহেরা, একখান ভোট মুই পামু না, হামাক একখান ভোট দিবা না, হামাকে একখান ভোট দিবা?

তিনি বলেন, এই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার মানে আমাকে ভোট দেওয়া, সজীব ওয়াজেদ জয়কে ভোট দেওয়া, জয়ের ভোট, পুতুলের ভোট, তাকে ভোট দেওয়া।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।

সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা।

প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে উৎসবের নগরীতে পরিণত হয় পীরগঞ্জ।

সকাল থেকে পীরগঞ্জ সরকারি স্কুল মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। স্কুল মাঠ ছাড়াও আশপাশের এলাকায় ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে বেলা ১১টার দিকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

সৈয়দপুর থেকে সড়কপথে প্রথমে রংপুরের তারাগঞ্জ যান প্রধানমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত জনসভায় যোগদান শেষে মিঠাপুকুর যান। সেখানে আরেকটি জনসভায় যোগদান শেষে স্বামীর গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যান শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..