× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

বেনাপোল প্রতিনিধি

নিহত ভ্যানচালক আব্দুল্লাহর কবর জিয়ারত ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
আব্দুল্লাহর কবর জিয়ারত ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট

যশোরের  শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়া ভ্যানচালক মো. আব্দুল্লাহর (২৬) কবর জিয়ারত করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি নিহতের নিজ বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি নিহতের মায়ের সঙ্গে কথা বলে গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। লিফলেটে দেশের সার্বিক সংকট নিরসনে তারেক রহমানের ঘোষিত সংস্কারমুখী কর্মসূচি তুলে ধরা হয়।
মফিকুল হাসান তৃপ্তি বলেন,
সন্ত্রাসী যত বড়ই শক্তিশালী হোক না কেন, যে দলেরই হোক না কেন, আইনের আওতায় আসতেই হবে। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”
তিনি ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখার জন্য শার্শা থানার ওসিকে তাৎক্ষণিকভাবে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শার্শার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বাক্সের ভেতর থেকে নিখোঁজ ভ্যানচালক মো. আব্দুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
নিহত আব্দুল্লাহ উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ,শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,
বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, লাপু,
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, উক্ত ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ।
ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান,আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সুমন সরদারের পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে একটি সাব-বাক্সের মধ্য থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..