× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আওয়ামী লীগের তৎপরতা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়েছে এবং আইনগতভাবেও নিষিদ্ধ হয়েছে। জনগণ ও আইনের সমন্বিত সিদ্ধান্তের ফলেই দলটি নিষিদ্ধ হয়েছে।” নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতার পরিচায়ক মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া মৌজায় পদ্মা রেল লিংক প্রকল্প এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, “নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কোনো ধরনের তৎপরতা দৃশ্যমান হওয়াকে জাতির জন্য ব্যর্থতা।

অনুষ্ঠানে তিনি সরকারের অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। মন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন অব্যবহৃত জমি চিহ্নিত করে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বড় আকারের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন, উন্নয়ন উপযোগী স্থানে অবকাঠামো নির্মাণ এবং পরিবেশগতভাবে উপযোগী এলাকায় ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “জমির সঠিক ব্যবহার নিশ্চিত করেই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন শেখ মো. আব্দুল্লাহ, মো. ফাহিমুল ইসলাম, সৈয়দা নুরমহল আশরাফী এবং মো. মেনহাজুল আলমসহ বিভিন্ন সরকারি, সামরিক ও বেসামরিক দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা পদ্মা রেল লিংক প্রকল্প এলাকার নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..