× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ

ACP
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২৬
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ

ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে একটি এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশোরীর সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। বাড়িতে বিয়ের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল এবং বরযাত্রী আসার অপেক্ষা চলছিল।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্ত জানান, খবর পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তদন্তে কনের বয়স বিয়ের জন্য নির্ধারিত আইনগত বয়সের নিচে হওয়ায় বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায়।

এ কারণে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, প্রশাসনের অভিযানের খবর পেয়ে বরপক্ষ আর ঘটনাস্থলে আসার সাহস করেনি। পরে বিয়ের অনুষ্ঠানের জন্য রান্না করা খাবার জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

একই সঙ্গে কনের পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আইনি জটিলতা এবং মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। প্রতীক দত্ত বলেন, “বাল্যবিবাহ শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা।

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কোনো এলাকায় এ ধরনের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এর কম বয়সে বিয়ের আয়োজন বা সহযোগিতা করা দন্ডনীয় অপরাধ।


এ ক্যটাগরির আরো খবর..