× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২৬
পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি - স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর ভাবমূর্তি কোথায়, আপনারাই বিচার করবেন। জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদের নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী, আইন অনুযায়ী, আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে সে জন্য তাদের উৎসাহিত করা দরকার।

সোমবার (৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার। শিষ্টের পালন এবং দুষ্টের দমন– এটা আমাদের নীতি, তা আমরা বাস্তবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে সামনের দিনে দেখা যাবে আমরা কতটুক সফল হই।

টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি সরকারি সংস্থা না। আপনারা পরিসংখ্যানটা নেবেন। পুলিশ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকৃত চিত্রটা নেবেন। তারপর আপনারাই বিচার করবেন, জনগণ জাজ করবে।

মন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা জনগণই বিবেচনা করবে। তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নে কাজ করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার। ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের তিরস্কারের ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..