× Banner
সর্বশেষ
অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজের শ্যালিকাকে বিয়ে করলেন বর

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

অনেক রকম অদ্ভুত নিদর্শন দেখতে পাওয়া যায় ইতিহাস ঘাঁটলে। বাস্তবের সঙ্গে যার মিল খুঁজতে গেলে অসম্ভব বলে মনে হয়। এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলাতে। এক ব্যক্তি দুই বোনকে একসঙ্গে বিয়ে করেছেন।

এর আগে কলকাতাতে এই ধরণের ঘটনা দেখতে পাওয়া গিয়েছিল। যেখানে দুই বোন একসঙ্গে একজনকেই বিয়ে করেছিল। কেননা তারা একে অপরকে ছেড়ে থাকার কথা কখনও ভাবতেও পারতেন না। তাই বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়ে এই বিয়ে করেছিলেন এবং শুরু করেছিলেন নিজেদের ব্যবসা। যদিও একসঙ্গে দুজনকে বিয়ে করেননি। একজনকে আইন মেনে বিয়ে করেছিলেন তা সত্ত্বেও অন্যজন সব কিছু মেনে একসঙ্গে ছিলেন। তবে এবারে এক অন্য ধরণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে।

বরের নাম দিলীপ যিনি নিজের শ্যালিকা রচনাকে বিয়ে করার আগে বিনীতা অর্থাৎ তার দিদিকে বিয়ে করেছিলেন। বিনীতা গুরাভেলি গ্রামের সরপঞ্চের মেয়ে। ৯ বছর আগে তাঁদের বিয়ে হয় তাঁদের ৩ সন্তান রয়েছে।

দিলীপের তরফ থেকে জানা গিয়েছে, প্রথম স্ত্রী বিনীতা তার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। আর সেই কারণেই বিয়ের অনুষ্ঠানে শ্যালিকাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে আবার নিজের প্রথম পক্ষের স্ত্রীকে বিয়ে করেছেন। এছাড়াও জানা গিয়েছে প্রথম পক্ষের স্ত্রী অসুস্থ। সন্তানদের দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

দিলীপ দাবি করেছেন, তিনি তার প্রথম স্ত্রীকে আগে থেকেই জানিয়েছিলেন যে তিনি তার শ্যালিকা রচনাকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান। প্রথম পক্ষের স্ত্রী মেনে নেওয়াতে একই বিয়ের অনুষ্ঠানে দুজনের সঙ্গেই মাল্যদান করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..