× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পর খোকন কুমার দাস (৩৮) নামের এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মোল্লাকোয়া গ্রামের একটি মাঠের আখক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত খোকন কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের শ্যামা পদ দাসের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি ৫ দিন আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক খোকন দাসের। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের বেজপাড়া ওয়ার্ডের মেম্বর সুদেব দাস লাশটি খোকন দাসের বলে সনাক্ত করেছেন।

ওসি আরো জানান, মাঠের মধ্যে পড়ে থাকা লাশের মুখ বাধা ছিল। সম্ভাবত ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। যার কারনে লাশটি পঁচে গলে গেছে। তিনি ধারণা করছেন, ইজিবাইক ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হতে পারে।

উল্লেখ্য গত ২২ জুন দুপুর থেকে নিখোঁজ হয় ইজিবাইক চালক খোকন দাস। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা খোকনের নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।

এদিকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর সার্কেল এএসপি আলী আযম খান।


এ ক্যটাগরির আরো খবর..