× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
যশোরে মানববন্ধন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার সাংগঠনিক সম্পাদক ফারদিনা রহমান এনির নেতৃত্বে যশোরের কয়েকটি সামাজিক সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, সারা দেশের ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। নিপীড়ন ও ধর্ষণকারীরা জানেন তাদের কোনো বিচার হবে না, শাস্তি হবে না। এ কারণেই তারা যা খুশি তাই করছেন। বিগত বছর চেয়ে চলতি বছরে ধর্ষণ অনেক গুন বেড়ে গেছে।

বক্তরা সিলেট-খাগড়াছড়িসহ সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলার সভাপতি হারুন-অর রশিদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফাসহ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..