× Banner
সর্বশেষ
আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে দুইজনের মৃত্যুবজ্রপাতে দুইজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
বজ্রপাতে দুইজনের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা হালতিবিলে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার(১১ অক্টোবর) ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে।
মৃত মো. মোমিন হোসেন (৩৫) নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার মো. সাদেক আলী ছেলে রায়হান আলী(৩২)।
আহতরা হলেন- মো. সেন্টু (৫২) উপজেলার একই এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার  হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এসময় ভোরে হঠ্যৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেক জনের মৃত্যু হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে বজ্রপাতে হালতিবিলে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। একজনের বাড়ি নলডাঙ্গায় এবং অপরজন আত্রাই উপজেলায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..