নাটোরের জেলা প্রশাসক পদে রদবদল

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) : সরকার বিদ্যুৎ বিভাগের উপসচিব মোঃ শাহরিয়াজকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা আজ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান এতে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার অপর এক প্রজ্ঞাপনে আজ জানানো হয়, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলামুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে। উপসচিব আনিসুর রহমান এতে স্বাক্ষর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।