× Banner
সর্বশেষ
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নাগরিকদের প্রত্যাশা পূরনই হবে প্রধান কাজ-কাউন্সিলর প্রার্থী সুমন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
কাউন্সিলর প্রার্থী সুমন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: তৃতীয় ধাপে জেলার গৌরনদী পৌরসভা নির্বাচনে আট নং ওয়ার্ডের (গেরাকুল-দিয়াশুর) কাউন্সিলর প্রার্থী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলমগীর হোসেন বেপারীর পুত্র মোঃ সুমন বেপারী বলেছেন, তিনি বিজয়ী হতে পারলে নির্বাচিত পৌর পিতার সাথে সমন্বয় করে নাগরিকদের প্রত্যাশা পূরন করাই হবে তার প্রধান কাজ।

সোমবার দুপুরে সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারনাকালে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পাঞ্জাবী মার্কার প্রার্থী সুমন বেপারী সাংবাদিকদের জানান, আমার মরহুম পিতার আর্দশকে বুকে ধারন করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অক্ষুন্ন রেখে আমি সর্বদা কাজ করতে চাই।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের কৃষককুলের নয়ন মনি সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের সাথে আমার পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বিবেচনা করে একজন এতিম সন্তান হিসেবে আমাকে নির্বাচিত করা হলে পৌর পিতার পরামর্শে ওয়ার্ডের অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরন করাই হবে আমার মুল উদ্দেশ্য।


এ ক্যটাগরির আরো খবর..