× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নলছিটিতে বিদ্যালয়ের পলেস্তরা খসে পড়ে ছাত্র আহত

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

নলকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ওই ছাত্রের নাম সাকিব হোসেন (১৩)।

সে কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে ও পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ইসলাম শিক্ষার ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রেণি কক্ষের অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে। আহত ওই ছাত্রকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জুবায়ের খান বলেন, ‘ক্লাস চলাকালীন সময়ে শ্রেণির কক্ষের ছাদের পলেস্তরা খসে সাকিব হাওলাদারের মাথায় পরে। এতে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধর করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..