× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ ( হবিগঞ্জ)

নবীগঞ্জের ইনাতগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ৩

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
hobigonj

জগন্নাথপুরের ইনাতগঞ্জ বাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় নবীগঞ্জের হাবিবুর রহমান (৫০)কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার সময় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবু বক্কর নিজ বাড়ি থেকে হাবিবকে গ্রেফতার করেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে মোঃ ফরিদ আহমদ ও একই ইউনিয়নের  বানিউন গ্রামের মোঃ আমীর উদ্দিনের ছেলে জুবায়েল আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৮ আগষ্ট রাত ৮ টায় জুয়েল আহমেদ রুহেল ও তার ছোট ভাই জুবায়েল আহমেদ নবীগঞ্জ থানার পাশ্ববর্তী জগন্নাথপুর থানার (রানীগঞ্জ রোডস্থ) স্থানীয় ইনাতগঞ্জ পূর্ব বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষ ফরিদ আহমদের নেতৃত্বে, হাবিবুর রহমান ও সইবুর সহ তার লোকজন দেশীয় দাড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েল আহমদ রুহেল ও জুবায়েল আহমদের উপর প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়।
এ সময় রক্তাক্ত অবস্থায় জুয়েল (২৮) ও জুবায়েল (২৪) পাশ্ববর্তী জুমন স্টোর নামক একটি দোকানে ঢুকলে সেখানে ঢুকেও ফিল্মি স্টাইলে তাদেরকে রামদা ও ছুরিকাঘাত করে মূহুর্তেই পালিয়ে যায় হামলাকারীরা।
পরে প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় জুয়েল ও জুবায়েলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে পরদিন জুবায়েলকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহতদের ভগ্নিপতি মোঃ রিপন আহমদ বাদী হয়ে ফরিদ আহমদকে প্রধান আসামী করে ৪ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিবাদীরা মহামান্য হাইকোর্ট থেকে ২১ দিনের আগাম জামিন নিয়ে এসে মেয়াদের ভিতরে নিম্ন আদালতে হাজির হননি। পরে ফরিদ আহমদ,হাবিবুর রহমান ও সইবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করে নবীগঞ্জ থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবু বক্ক হাবিবকে গ্রেফতার করেন।
এদিকে শনিবার রাতে পৃথক অভিযানে  এসআই আবু বকর ইনাতগঞ্জের উমরপুর গ্রামের মৃত মোতালিবের ছেলে সাজাপ্রাপ্ত তপন মিয়া(৩২) ও শ্যামলি পশ্চিম পাড়া গ্রামের বশির মিয়ার পুত্র জাহান (২৮) কে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুক আলী।


এ ক্যটাগরির আরো খবর..