× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নবীগঞ্জে হাসেঁর খামারে মেছোবাঘ আটক,উৎসুক জনতার ভীড়!

admin
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে একটি মেছোবাঘ আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের আলা উদ্দিনের বাড়ি থেকে বাঘটি আটক করা হয়। এ খবর এলাকায় জানাজানি হলে শত শত উৎসুক জনতা একনজর বাঘটি’কে দেখার জন্য ওই বাড়িতে ভীড় জমায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনকাদিপুর গ্রামের আলা উদ্দিনের বাড়িতে একটি হাঁসের ফার্মে শুক্রবার গভীর রাতে একটি লোহার খাঁচা এনে ফাঁদ পেতে রাখলে ওই খাঁচার ভিতরে বাঘটি আটকা পড়ে। পরে গত শনিবার দুপুরে বন বিভাগের মৌলভীবাজার জেলার বিট অফিসার মোনাইম হোসেনের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই বাড়িতে আসলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আবু সাঈদ এওলা মিয়া বাঘটি’কে তাদের নিকট হস্তান্তর করেন।


এ ক্যটাগরির আরো খবর..