× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা

হবিগঞ্জ-১ নবীগঞ্জ(বাহুবল) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাটামো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
২৫ ফেব্রুয়ারী  বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে  সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে  সভায়  উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মীণি সিমি কিবরিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনর্চাজ মোনায়েম মিয়া, কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব,মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী, পল্লী বিদুৎ ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাদিকুর রহমান শিশু, নাদির আহমেদ সুমন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এস আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় কালে সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ হাসপাতালে নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে। সেখানে ২৪ ঘন্টা আনসার ও কমপক্ষে ১ জন পুলিশ সদস্যকে সার্বক্ষনিক ডিউটি করার নির্দেশনা দেন। এতে কর্মরত ডাক্তার, নার্সরা নিরাপদে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, এক্স-রে মেশিন আছে, ট্যাকনেশিয়ান নেই, হাসপাতালে অনেক সমস্যা পরিলক্ষিত হয়েছে। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নদীর উপর বাশেঁর সাকোঁ নিয়ে কথা বলেন। তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের চিত্র, বাশেঁর সাকোঁর স্থলে ব্রীজ নির্মাণের পরিকল্পনা তৈরী করে দেয়ার জন্য নির্দেশ দেন।
উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি জানান। নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের সকল নাগরিকদের সমান দৃষ্টিতে সেবা দিতে হবে। কোন অন্যায়কারীদের কাছে মাথা নত করবেন না। অন্যায়কারী যেই হউক তাকে প্রশ্রয় দেয়া হবে না। এর আগে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ড. রেজা কিবরিয়া। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদসহ ডাক্তার-নার্সগণ নব নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..