× Banner
সর্বশেষ
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ

নবীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ), থেকে: নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে দুই পরিবারের মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলছিল এরই জের ধরে গতকাল বুধবার সকালে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ   অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায়  ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও বাকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, সম্প্রতি উপজেলার রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে লালফর মিয়া ও ইসমাইল মিয়া এবং একই গ্রামের কদ্দুছ মিয়া ও লেবু মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে। গতকাল বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংর্ঘষে লিপ্ত হয়। এতে  লেবু মিয়া (৪৫), আফজল মিয়া (৩২), সবুজ মিয়া (৮) আবুল হোসেন (৩০), ফয়েজ উদ্দিন (১৫), ফাহিম উদ্দিন (১২), ও সরলা বিবি (৪৫) গুরুতর আহত হয়। অন্যান্য গুরুতর আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আফজল মিয়া ও লেবু মিয়াকে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ  হাসাপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..