নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে পাওনা টাকার আদায়ের অজুহাতে সংখ্যালঘু মহিলা অর্পনা রানীকে মারপিট করে হাতের শাখা ভেঙ্গে রক্তাক্ত জখম করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মজমিল মিয়া নামের এক ব্যক্তি।
এ অর্পনা রানী বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার ৪ নং দীগলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের প্রবাসী নারায়ন সুত্রধরের স্ত্রী অর্পনা সুত্রধরের বাড়ীতে গত ২০ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৭ টার দিকে যায় পাশ্ববর্ত্তী বোয়ালজুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র মজমিল মিয়া।
এ সময় মজমিল মিয়া অর্পনা সুত্রধরের স্বামীর কাছে ৩ হাজার টাকা তার পাওনা রয়েছে বলে গালাগালি শুরু করে। অর্পনা মান সম্মানের কথা চিন্তা করে টাকা বের করে দেওয়ার জন্য সোকেছের ড্রয়ার খুলে এনজিও থেকে উত্তোলনকৃত ঋনের ৪০ হাজার ব্যাগ বের করা মাত্রই মজমিল তার হাতের টচলাইট দিয়ে এলোপাতড়ি আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় মজমিলের লাইটের আঘাতে অর্পনা রানীর হাতের শাখা ভেঙ্গে যায়। সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। বিষয়টি চরমভাবে ধর্মীয় অনুভুতিতে আঘাত লেগেছে অর্পনা রানীর পরিবারের লেকজনের।
এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কাসনা করছেন ভোক্তভুগির পরিবারের লোকজন।





