× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ৫ শতাধিক ঘরবাড়ী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Kalavaishakhi-storm.jpg

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার এলাকা জুড়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাত ১০ পর থেকে দুই দফায় এবং বুধবার রা ৮ টার দিকে আরেক দফায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক  কাঁচাপাকা ঘরবাড়ী । ক্ষতিগ্রস্থ ভিক্ষুক পরিবারসহ সবাই সরকারী সহযোগীতা কামনা করছেন।
কোথাও আধা-কাঁচা ঘরের টিন উড়ে যায় ও গাছ পালা উপড়ে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।। গ্রাহক দুলন মিয়া জানান,কাল বৈশাখী ঝড় শুরু হওয়ায় মঙ্গলবার রাত ১০ টা থেকে বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুত না থাকায় তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। দীর্ঘ সময়  বিদুৎ সংযোগ বন্ধ থাকার পর পল্লীবিদুৎতের লোকজনের প্রচেষ্টায় সংযোগ দেওয়া হয়েছে।
কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি প্রসঙ্গে নবীগঞ্জ পল্লী বিদুৎ অফিসের ডিজিএম আলীবর্দী খাঁন সুজন  জানান, মঙ্গলবার ও বুধবার রাতের ঝড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা কাজ করছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান, ঝড়ে উপজেলার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরী করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..