× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

নবীগঞ্জ বোয়ালজুর কালী মন্দিরের ভুমি দখল করতে মরিয়া ভুমিকেকো চক্র,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ৪ নং দীগলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তির একর ভূমি আত্মসাতের পায়তারা করছে একটি সংঘবদ্ধ ভূমিকেকো চক্র। আত্মসাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মন্দিরের সেবায়েত রতœা রানী বাদী হয়ে ২০১০সালে স্বত্ত্ব মামলা নং ৫৪ নবীগঞ্জ সহকারী জজ আদালত হবিগঞ্জ এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৪ নং দীগলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের মৌজা বোয়ালজুর, জে এল নং ৪২ খতিয়ান ৪১ এর দাগ নং ৮০১ এ কালীবাড়ী ৩৩ শতক, দাগ নং ৭৯৯ চারাবাড়ী ২৫ শতক, দাগ নং ৮০৬ লায়ক পতিত ৯ শতক ভূমি দেবোত্তর সম্পত্তি হিসাবে বিদ্যমান রয়েছে।

ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তির চারাবাড়ী ও লায়ক পতিত জমিতে একই গ্রামের লেবু মিয়া,শামীম মিয়া,সেলিম মিয়া,জাহাঙ্গীর মিয়া, মোঃ আলমগীর মিয়া,মনির মিয়া গংরা জোরপূর্বক দখল করে আত্মসাত করতে মরিয়া হয়ে উঠেছে। ঐ ভূমি দখলকারী চক্র ইতিমধ্যে ঐ মন্দিরের জমিতে জোর পূর্বক দখল করে ধান রোপনের চেষ্টা করে আসছে। মন্দিরের সেবায়েত রতœ রানী দেব বার বার জমি দখলকারীদের বাধা দিলেও তারা দখলকাজে মরিয়া হয়ে উঠেছে। এমনকি রতœা রানীকে প্রাননাশের হুমকি দিচ্ছে। ফরেচরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রতœা রানী ও তার পরিবারের লোকজন। এভাবে আদালতে মামলা চলমান থাকা সত্ত্ব্ওে স্থানীয় প্রভাবশালীরা জোর পূর্বক দখল নিয়ে এলাকার হিন্দু জনসাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছেন ।


এ ক্যটাগরির আরো খবর..