× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

সেই নবজাতকের ঠাঁই হলো এক নিঃসন্তান দম্পতির ঘরে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০২০
নবজাতকের ঠাঁই

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ রাস্তার পাশে কড়িয়ে পাওয়া সেই ছেলে নবজাতকের ঠাঁই মিলেছে। শুক্রবার প্রায় মধ্যরাতে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের তত্বাবধানে থাকা নবজাতকটি এক অনুষ্ঠানের মাধ্যমে পাগলা কানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের হারুন অর রশিদ নামে এক নিঃসন্তান দম্পত্তির নিকট লালন পালনের জন্য হস্তান্তর করা হয়।

এ উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র অফিস কক্ষে এক জরুরী বৈঠকে শিশুটিকে পাওয়ার জন্য যারা আবেদন করেন তাদের দরখাস্ত পর্যালোচনা করা হয়।

সভা শেষে উদ্ধার হওয়া নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য হারুন অর রশিদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রশিদ, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার।


এ ক্যটাগরির আরো খবর..