× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

নদী দখলকারীরা এখন পালায় -খালিদ মাহমুদ চৌধুরী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
নদী দখলকারীর পলায়ন

পিআইডিঃ একসময় নদী দখলকারীদের ভয়ে নদী আন্দোলনকারীদের পালিয়ে বেড়াতে হতো কিন্তু এখন দখলকারীরা পালিয়ে বেড়ায় বলে জানালেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে “দূষণ ও দখল মুক্ত নদী প্রবাহ’ শীর্ষক সেমিনার অদ্য ১৪ মার্চ শনিবার সকাল ১০.০০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, তার বক্তব্যে বলেন একসময় নদী দখলকারীদের ভয়ে নদী আন্দোলনকারীদের পালিয়ে বেড়াতে হতো কিন্তু এখন দখলকারীরা পালিয়ে বেড়ায়। নদী শুধু নদী নয়, সমগ্র বাংলাদেশের উন্নয়নের সাথে নদী জড়িত। নদী গবেষণার বিষয়গুলো আমাদের দেশে দুর্বল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারনদীর ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত বলেন, নদী আমাদের অস্তিত্ব তাকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে। নদীর পাড়ের মানুষদের সাথে নদী বিষেষজ্ঞদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং নদী রক্ষায় তাদের মতামত নিতে হবে। নদী দূষণকারীদেরও তালিকা প্রস্তুত করতে হবে। সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন বলেন দখল ও দূষণকারীদের কে নদী আদালত গঠনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী বাংলাদেশের নদ-নদীর প্রকৃত সংখ্যা বিষয়ক এবং বিশিষ্ট নদী ও পানী প্রকৌশলী ড. প্রকৌশলী মোঃ লুৎফর রহমান নদী ভাঙ্গন প্রতিরোধ বিষয়ক প্রবন্ধ। প্রবন্ধের উপর আলোচনায় রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বলেন ভাঙ্গন রোধের প্রথাগত পদ্ধতির সাথে প্রবন্ধের মিল রয়েছে যা সত্যিই টেকসই দেশীয় প্রযুক্তি।

সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন বুড়িগঙ্গা বাচাঁও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, একরাম এলাহী খান সাজ, ড. মো. মহসীন আলী মন্ডল প্রিন্স।


এ ক্যটাগরির আরো খবর..