× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

নতুন ফোন আনছে জিওনি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জিওনি কম দামে নানা রঙের নতুন নতুন ফোন বাজারে ছাড়তে যাচ্ছে। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্ন্ন করা হয়েছে। পলিকার্বনেটের তৈরি পি৫ ডব্লিউ মডেলের এই ফোন পাওয়া যাবে সাদা, কালো, হলুদ, নীল এবং গোলাপী রঙে। খুব শীঘ্রই ফোনটি বাজারে পাওয়া হবে।

জিওনি পি৫ ডব্লিউ ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০ পিক্সেল। ফোনটিতে থাকছে মিডিয়াটেকের এমটি ৬৭৩৫ প্রসেসর, ১ জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি ১৬ জিবি।

ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এটির ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। এটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত।

নতুন ফোনটির দাম সম্পর্কে এখন জিওনি কোনো তথ্য না দিলেও এটি হবে এন্ট্রি লেভেলের।


এ ক্যটাগরির আরো খবর..