× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০২২
বিষের বোতল হাতে প্রেমিকার অনশন

নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন। নড়াইলের কালিয়ায় বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে শিরিতাজ পারভিন (৩০) অনশনে বসেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে।
রবিবার (৩১ জুলাই) বিকালে প্রেমিকা শিরিতাজ পারভিন কালিয়ার কলেজ পাড়া মির্জাপুরে প্রেমিক শামিমের ভাড়া বাড়িতে অবস্থান করেন।
মেয়েটি আশার খবর পেয়ে শামিমের বাবা মো. খায়রুল মোল্লা ও তার মা বাড়িতে তালা মেরে পালিয়ে যায়। প্রেমিক শামিম মোল্লা কালিয়া উপজেলার কান্দুরি গ্রামের খায়রুল মোল্লার ছেলে। খাইরুল মোল্লা উপজেলার মধুমতি কারিগরি মহাবিদ্যালয় এর দপ্তরী কাম নৈশ প্রহরী।
স্থানীয় সুত্রে জানা গেছে, শামিম মোল্লা প্রায় ৩ বছর আগে বিজিবিতে চাকুরি পায়। চাকুরি হওয়ার আগে ৮ লক্ষ টাকা যৌতুক নিয়ে কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের তৈয়ব কাজীর মেয়ে স্বর্ণাকে বিয়ে করে বিয়ের খবর গোপন রাখে। চাকুরি হওয়ার পরে বছর খানেক পরে চলতি বছরে দুমাস আগে সালিশ বৈঠকের মাধ্যমে স্বর্নাকে ডিভোর্স দিয়ে দেয়।
এ বিষয়ে বিজিবি সদস্য শামীম মোল্লার মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিরিতাজ পারভীনের সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু আমার থেকে তার বয়স বেশি হওয়ায় আমি তাকে বিয়ে করতে পারবোনা।


এ ক্যটাগরির আরো খবর..