× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নগরকান্দা বাজার মসজিদের উদ্বোধন করলেন লাবু চৌধুরী 

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
নগরকান্দা বাজার মসজিদ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা বাজার মসজিদের জায়গা  দখল করে মার্কেট নির্মাণ শিরোনামে গনমাধ্যমের ব্যাপক আলোচিত সেই বিতর্কিত সমজিদের জায়গায় পূনরায় একটি একতলা বিশিষ্ট জামে মসজিদ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এটি উদ্বোধন করেন নগরকান্দা-সালথার গনমানুষের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর এমপির কনিষ্ঠপুত্র ও তার  রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
উল্লেখ্য, একটি চক্র এই জায়গায় মার্কেট নির্মানের পায়তারা চালিয়ে আসছিল কতিপয় ভুমিদস্যুরা, এ বিষয়ে একাধিক পত্রিকায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী বিষয়টি সুচারুভাবে পর্যাবেক্ষন করেন,  মসজিদের জায়গায় অন্যকিছু হতে পারে না বলে দৃঢ়মত ব্যাক্ত করেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে সকল জল্পনা কল্পনার অবসান ঘটান, লাবু চৌধুরী তার বক্তব্যে বলেন আল্লাহর ঘর সমজিদের জন্যে যা যা করনীয় আমি তা করবো ইনশাআল্লাহ। এসময়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দার বিশিষ্ট আলেম মুফতি ইসমতউল্লা কাসেমী পীর সাহেব নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাষ্টার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই চন্দ্র সরকার, বাজার দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..