× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

নওয়াজ শরিফ সৌদি-ইরান সমঝোতায় উদ্যোগী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার উদ্দেশ্য সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমন করে সুসম্পর্ক স্থাপন। এই সুসম্পর্কের মধ্যস্থতা করছে পাকিস্তান।

একই উদ্দেশ্যে তার সফরসঙ্গী হয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ। এ ছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাসের জানজুয়া এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি এই সফরে রয়েছেন।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াদে অবতরণের পরপর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জেনারেল রাহেল শরিফ। সৌদি আরবের নেতাদের সঙ্গে আলোচনা শেষে নওয়াজ শরিফ এবং রাহেফ শরিফ ইরানে যাবেন। ইরানি নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যার কূটনৈতিক সমাধানে পৌঁছানোর উপায় নিয়ে কথা বলবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯ জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দেখা করবেন নওয়াজ শরিফ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবের রাজার সঙ্গে বৈঠক করবেন নওয়াজ শরিফ। ইরানের সঙ্গে বৈরিতা ভুলে বন্ধুত্ব স্থাপনে সৌদি রাজাকে অনুরোধ করবেন তিনি। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সৌদি আবর ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরবেন প্রধানমন্ত্রী নওয়াজ।

উল্লেখ্য, সৌদি আরবে শিয়া নেতা নিমর-আল নিমরের মৃত্যুদ- কার্যকর করার পর ইরানের সঙ্গে সৌদি আববের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ইরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে শিয়াদের হামলার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব। এ নিয়ে পাল্টা পাল্টি উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে উদ্বেগ দেখা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..