× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ধামরাইয়ে নান্নার গ্রামের ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

admin
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

দুলাল চন্দ্র পাল (স্টাফ রিপোর্টার):- ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নার গ্রামে মা বুড়ি মন্দিরের উদ্যোগে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ১১তম বার্ষিক ও ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। জানা গেছে, নান্নার গ্রামের সকল কৃষ্ণভক্ত বৃন্দ  এ অনুষ্ঠানের আয়োজন করেন।

৪ঠা ফেব্রুয়ারী রবিবার নগর কীর্তন, কুঞ্জুভঙ্গ, জলকেলী ও মহন্ত বিদ্যায়ের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শেষ হবে। ৩রা ফেব্রুয়ারী ২০১৮ইং শনিবার অনুষ্ঠিত হচ্ছে মহাপ্রভুর ভোগরাগান্তে মহাপ্রসাদ বিতরণ ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন রাজবাড়ীর শ্রী নিমাই পাল, নাটোরের শ্রীমতি সুকৃতি মোহন্ত, বগুড়ার শ্রীমতি তৃষ্ণা দেবনাথ ও তাদের দল।

আজ ৩১ শে জানুয়ারী ২০১৮ইং বুধবার নান্নার গ্রামের শ্রী পীযুষ চক্রবর্তীর শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে উক্ত ধর্মীয় অনুষ্ঠান শুরু হবে। ১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে ২রা ফেব্রুয়ারী শুক্রবার পর্যন্ত নামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন নান্নার গ্রামের শ্রী নৃপেন্দ্র সরকার ও তার দল।

পর্যায়ক্রমে কীর্তন পরিবেশন করবেন, নান্নার গ্রামের বাসুদেব সম্প্রদায়, কান্দাকাওয়ালী গ্রামের অধম সম্প্রদায়, গোপালপুর গ্রামের মাতৃ সম্প্রদায়, মাইজাল গ্রামের কাঙ্গাল সম্প্রদায়, বাসনা গ্রামের লোকনাথ সম্প্রদায়, মানিকগঞ্জের দরগ্রাম গ্রামের শ্রীগুরু সম্প্রদায়, ও ঘিওরের আদিভক্ত সম্প্রদায়।

উল্লেখ্য, প্রতিদিন হাজার হাজার কৃষ্ণভক্ত লোকের সমাগম ঘটবে উক্ত অনুষ্ঠানে। এবং সকাল থেকে রাত ১২টা পর্যন্ত সকলের জন্যই প্রসাদের ব্যবস্থা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..