× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

ধামইরহাটে সাংবাদিক এম এ মালেক ও আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা প্রদান

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Abu-Musa-Swapan.jpg

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার কবি এস এম আব্দুর রউফ কর্তৃক সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে কবি এস এম আব্দুর রউফ’র উদ্যোগে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বরেন্দ্র জনপদের ইতিহাসবিদ প্রফেসর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে দুই সাংবাদিককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাক্তন শিক্ষক, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, ওসি আব্দুল মমিন, প্যানেল মেয়র ও প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, মেহেদী সরকার, বিডিসি’র ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

কবি এস এম আব্দুর রউফ জানান, সমাজের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, কবি ও গুনি ব্যক্তিত্বের প্রশংসা, দায়ী ব্যক্তিদের নিন্দা প্রচারসহ সময়উপযোগী উন্নয়নসহ সকল প্রকার সত্য উৎঘাটনে ভূমিকা রাখায় সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও আলোকিত সমাজ গঠনে অনিয়ম, অসঙ্গতির বিষয় সমুহের প্রচার, নন্দিত’র কদর ও নিন্দিত’র নিন্দা, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাসহ প্রভূতি প্রকাশ এবং নিরীহদের পাশে দাড়ানোর বিশেষ ভূমিকা রাখায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছি, পর্যায়ক্রমে সকল সাংবাদিককে মুল্যায়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..