× Banner
সর্বশেষ
ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা

ধামইরহাটে মুজিববর্ষ সেরা কণ্ঠ বাছাই প্রতিযোগিতা গাইলেন ১৮ জন শিল্পী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
ধামইরহাটে মুজিববর্ষ সেরা কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ সেরা কণ্ঠ বাছাই প্রতিযোগিতা নিজেদের প্রতিভা বিকাশে গান গাইলেন ০০ জন শিল্পী।

নওগাঁর জেলা প্রশাসনের উদ্যোগে, ধামইরহাট উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ১০ নভেম্বর সকাল ১০ টায় সম্প্রসারিত অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে বাছাই পর্বে ১৮ জন অংশ গ্রহণ করে। এতে ধামইরহাটের শিল্পী জাহাঙ্গীর আলম, নিশাত তাসনিম নুশরাত, শ্যামলী রানী, রুহুল আমিন, প্রতীক পাল, মাসুদ রানা, সুইট বাবু, মেশকাতুল জান্নাত, মোরসালীন হোসেন, শারমীন আকতারসহ ১০ জন প্রাথমিক ভাবে নির্বাচিত। বিকেল ৩ টায় ২য় ফাইনাল রাউন্ডে উপজেলা পর্যায়ে প্রথম নিশাত তাসনিম নুশরাত, ২য় শ্যামলী রানী ও ৩য় রুহুল আমিন নির্বাচিত হন।

মুজিববর্ষ সেরা কণ্ঠ বাছাই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সংগীত প্রশিক্ষক এম কে চৌধুরী জিন্নাহ, রুনা লায়লা সাথী। বিজয়ী ৩ জন পরবর্তীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য অডিশনে অংশগ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..