× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে মধ্যরাতে জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্প গুড়িয়ে দিল দূর্বৃত্তরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনী ক্যাম্প গুড়িয়ে দিল দূর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্প গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে কে বা কাহারা এই ঘটনা সংঘটিত করেছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

২৬ ডিসেম্বর সকালে উপজেলার বীরগ্রাম চৌরাস্তার মোড় এলাকায় জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা তাদের নির্বাচনী ক্যাম্পে গেলে সেখানে তাদের ক্যাম্পের স্থানটি ফাঁকা দেখতে পান এবং সেখানে পোস্টার ছেড়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম.পিপিএম ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং দোষীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান।

জাতীয় পার্টির এম.পি পদপ্রার্থী কেন্দ্রীয় জাপা নেতা এ্যাড. তোফাজ্জল হোসেন জানান, জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতিতে বিশ^াস করে, কোন দ্বন্দ বা সহিংসতা আমরা চাই না, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা অনেক জায়গাতে শান্তিপূর্ণ প্রচারনায় বাধা সৃষ্টি করছে এবং নির্বাচণী অফিস ভাংচুর করছে, যা আমাদের কাছে কাম্য নয়।


এ ক্যটাগরির আরো খবর..