× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে সৌহার্দ সম্প্রীতি’র আলোচনা ও ইফতার মাহফিল

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
ইফতার মাহফিল

নওগাঁর ধামইরহাটে পবিত্র রমজানের তাৎপর্যময় মাসে সৌহার্দ- সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সংগঠন চিরিপাড়ের যুব সমাজের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি, ধামইরহাটের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। চিরিপাড়ের যুব সমাজ সংগঠনের সভাপতি মো. আবাবিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মোস্তফা জাহিদ ব্রেজনেভ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, দৈনিক আমাদের সময় সিনিয়র সাব-এডিটর হাসান শাহরিয়ার, মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী, সংগঠনের সম্পাদক মো. মাবুদ হোসেন, ব্যাংকার ইলিয়াস আলী প্রমুখ। এ সময় ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থানের বুয়েট, কুয়েটম রুয়েট, ঢাকা, জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..