× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
যুবলীগের বিশেষ বর্ধিত সভা

নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বেলা ১১ টায় বঙ্গবন্ধু পাঠচক্রে উপজেলা যুব লীগের সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, শাহজাহান আলী, যুবলীগ নেতা সেলিম রেজা, কলেজ ছাত্রলীগের সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী সফল করতে ও জাতীয় নির্বাচনকে তরান্বিত করে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকল উপস্থিত নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ হোন।


এ ক্যটাগরির আরো খবর..