ধামইরহাটে উন্নয়ন প্রকল্পের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের কাজের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে ইসবপুর বাজারে কৃষিজ পণ্য সংগ্রহ ও পাইকারী বিক্রয়ের জন্য অবকাঠামো নির্মাণ (শব্জি শেইড), ভেড়ম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণ, উপজেলার আবিলামে কৃষি মাঠের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মান এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগনের ব্যবহার্যে সড়ক বাতির জন্য ২০টি সোলার প্যানেল স্থাপনকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দীন ও ইউএনও গনপতি রায়।

সপ্তাহজুড়ে ৪টি কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন, ইসবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবু ওয়াদুদ শামা, উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ ও জনাব মোঃ মনিরুজ্জামান এবং উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জনাব মোঃ আখতার হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।