× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

দ্বিতীয় সোনা জয় ‘লৌহমানবী’র

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: কাতিনকা হসজু আগের তিনটি অলিম্পিকে অংশ নিয়ে খালি হাতে ফিরেছিলেন। কিন্তু রিও অলিম্পিককে যেন সোনায় মুড়িয়ে রাখার প্রতিজ্ঞা করেছেন ‘লৌহমানবী’ নামে খ্যাত এই হাঙ্গেরিয়ান সাঁতারু।

কাতিনকা সোমবার রিওতে নিজের দ্বিতীয় পদক জিতেছেন। এদিন মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন তিনি। একদিন আগে তিনি মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছিলেন বিশ্ব রেকর্ড গড়ে।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে কাতিনকা পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন বেকারকে। কানাডার কাইলি মাসে ও চীনের ফু ইউয়ানহুই যৌথভাবে জিতেছেন ব্রোঞ্জ।

কাতিনকা সময় নিয়েছেন ৫৮.৪৫ সেকেন্ডে। দ্রুততম হিসেবে ফাইনালে উঠে আসা বেকার সময় নিয়েছেন ৫৮.৭৫ সেকেন্ড। মাসে ও ফুর চেয়ে তিনি সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় কম নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..