× Banner
সর্বশেষ
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি, এ মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
আগাম শীতের আমেজ

বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বিষযটি জানিয়েছেন নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, আজ ২২ জানুয়ারি সোমবার সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। কয়েক দিন ধরে নওগাঁর তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

এ দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁসহ বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

স্থানীয়রা জানান, নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। কয়েকদিন ধরে দিনে কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। এ কারণে দিনভর শীতে জবুথবু থাকতে হচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। উষ্ণ কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।

এর আগে ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে নওগাঁ। মেলেনি সূর্যের দেখা। উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা ব্যাপক হারে অনুভূত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..