হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ “জাগ্রত বিবেক, দুর্নীতির বিরুদ্ধে এক সাথে” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রানকেন্দ্র মিশনমোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) লালমনিরহাটের সভাপতি রফিকুল ইসলাম খান স্বপন এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শফিউল আরিফ।
মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ কাশেম আলী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, স্বপ্না জামান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কেউ দুর্নীতির বাইরে নই। দুর্নীতিকে রুখতে আমাদের প্রত্যেককে এক সাথে কাজ করবো।
মানববন্ধনে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের শত শত মানুষ অংশ গ্রহন করে।




