× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ডেস্ক

ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভবনা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
টানা বৃষ্টি অব্যাহত

ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভবনা। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের
তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতি ছিলো পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ০৮-১২ কিঃ মিঃ। সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিট।

দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..