× Banner
সর্বশেষ
মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু - স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের টিকা নেওয়ার উপযোগী ৮১ শতাংশের বেশি শিশুর টিকাদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, হামের ক্ষেত্রে আমরা ৮১ শতাংশ টিকা কভার করেছি। বাকিটাও খুব শিগগির কভার করে ফেলবো। দ্রুত আমরা শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছি।

রোববার (৩ মে) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন।

সম্মেলনে জেলা প্রশাসকদের কী নির্দেশনা দেওয়া হল- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওনাদের কাছে সহযোগিতা চেয়েছি। যেমন- ডেঙ্গু আসছে এই যে, পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার জন্য বলেছি। কাউন্সেলিং করার জন্য, মায়েদেরকে ব্রেস্ট ফিডিং যাতে বৃদ্ধি করে, বাচ্চাদের যেন ব্রেস্ট ফিডিং করানো, যাতে শাক খাওয়ার অভ্যাস করেন।

মন্ত্রী বলেন, অ্যান্টি র‍্যাবিসের যেহেতু এখনও দরপত্রের বিপরীতে মালটা পাইনি, কোনোক্রমে একটা অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন এবং অ্যান্টি স্নেক ভেনম যেটা, এটার যাতে ঘাটতি না হয়। সবসময় স্টকটার প্রতি খেয়াল রাখা এবং যারা যেভাবে অতীতে করে আসতেছে এটাকে আরও সুন্দরভাবে দৃষ্টি রাখা যাতে একটাও জলাতঙ্কের রোগী যেন ফেরত না যায়।

এ সময় হামের টিকার বিষয়েও তাদের নির্দেশনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ৮১ শতাংশ কভার করে নিয়েছি ইনশাআল্লাহ। ভ্যাকসিন দেওয়া, সেটারও প্রত্যেকটা ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে সহযোগিতা চেয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..