× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেবীগঞ্জে গরু চোরের গণপিটুনিতে মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মঞ্জুরুল ইসলাম (২৮) নামে এক গরু চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গত সোমবার রাতে দেবীগঞ্জ  উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালদিঘী গ্রামে। মঞ্জুরুল ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার রাতে মঞ্জুরুলসহ ৩ জন গরু চোর সোনাপাতা গ্রামের বাসেত আলীর বাড়ী থেকে ২টি গরু চুরি করে পালানোর সময় বাড়ীর লোকজনের চিৎকারে এলাকাবাসী চোরদের ধাওয়া দেয়। এলাকাবাসী সোনাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্জুরুলকে হাতেনাতে ধরে ফেলে। এবং অপর দুজন পালিয়ে জেতে সক্ষম হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী মঞ্জুরুলকে স্কুল মাঠে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শাহ্ আলম পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..