× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

দিনমুজুর সিরাজুল তার নিজের শেষ সম্বলটুকু বিলিয়ে দিলেন দরিদ্রদের মাঝে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
দিনমুজুর সিরাজুল

আবু নাসের হুসাইন, সালথ প্রতিনিধি: মহামারি করোনায় থমকে গেছে জীবনযাত্রা, চুপ হয়ে গেছে গোটা পৃথিবী। বাংলাদেশ ও তার ব্যাতিক্রম নয়, অচল হয়ে পড়েছে কর্মহীন মানুষ, অসচ্ছলতার বেড়াজালে মানুষ যখন প্রায় দিশেহারা ঠিক তখনি নিজের শেষ সম্বল টুকু বিক্রি করে মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন দিনমজুর সিরাজুল ইসলাম (২৩)।
এমনি একটি ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে। সিরাজুল ওই গ্রামের মৃত হাচেন মাতুব্বরের ছেলে। ব্যাক্তি জীবনে তিনি দিনমুজুরের কাজ করেন। এখনো বিবাহিত জীবনে পা রাখেননি। দিন আনে দিন খায়, এ ভাবেই চলছে তার জীবনযাত্রা। বিশ্বের এই করোনা সংকটময় সময়ে অসচ্ছলতার হাতছানিতে ও বাদ পড়েনি তার পরিবার। এই সংকটময় সময়ে মানুষের আহাজারি দেখে সরল-সহজ সিরজুল আবেগ প্রবন হয়ে পৈত্রিক সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি বিক্রি করে তেত্রিশ হাজার টাকার সম্পূর্ণ চাউল কিনে আনেন অসহায়দের মাঝে বিলিয়ে দিতে।
এমন খবর পেয়ে আমরা কয়েকজন সংবাদ কর্মী ছুটে যাই সিরাজুলের নিকট তার এই আবেগ প্রবন কাজের বিষয়ে জানতে চাইলে সে বলেন, দেখেন আমি গরিব কিন্তু হাত পেতে কারো কাছে কিছু চাইতে পারি না। ঠিক তেমনি সমাজে অনেক মধ্যেবিত্ত পরিবার আছে, না খেয়ে দিন কাটাচ্ছে গোপনে তাদের পাশে দাড়াবার কেউ নেই, তারা যেমন অনেকে গোপনে না খেয়ে দিন কাটাচ্ছে। তাই তাদের পাশে দাঁড়াতে আমি এ কাজ করেছি। সিরাজুল আরো বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যা আছে তাই দিয়ে মানুষকে সহোযোগিতা করতে হবে। তার কথা শুনেই আমি এমন সিদ্ধান্ত নেই।
এ বিষয়ে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে- সিরাজুলের এই মহতি উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজে এখনো এ ধরনেন ভালো লোক আছে বলেই মানবতা আজো বেচে আছে। তবে কারোরি নিজের সব শেষ করে অন্যর উপকার করা উচিত নয়। নিজে ভালো থেকে আরেক জনকে সহায়তা করুন। যাতে পরে আপনাকে আবার কারো কাছে হাত পাততে না হয়।


এ ক্যটাগরির আরো খবর..