× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদাণ অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: শনিবার, ৩১ মে, ২০২৫
দিনব্যাপী কারাতে সেমিনার

সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদাণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ মে সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সোতোকান কারাতে দো স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, স্কুলের পরিচালক কাজী আলী আহমেদ লিকু, কারাতে প্রশিক্ষক নাসিমা আক্তার জুই।

দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩৬ জন শিক্ষার্থীকে বেল্ট প্রদান করা হয়।

সেসময় আয়োজকরা বলেন, এই ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে আরো সুস্থ ও সচেতন হয়ে উঠবে। এছাড়াও নারীরা আত্মরক্ষার কৌশল আয়ত্ত করে নিজেদের প্রতি সহিংসতা প্রতিরোধে সক্ষম হবে।


এ ক্যটাগরির আরো খবর..