× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

দাহমাসী জুট মিলস লিঃ এর নারী শ্রমিকের গলায় ফাস দিয়ে আত্মহত্যা, স্বামী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে অবস্থিত রাজধরপুর গ্রামে দাহমাসী জুট মিলস লিঃ এর নারী শ্রমিক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে সরোজমিনে গিয়ে দেখা যায় গত শুক্রবার বেলা ১.৩০ মিনিটের সময় রাজধরপুর দাহমাসী জুট মিলস লিঃ এর শ্রমিক কলোনীর ১৩ নং রুমে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। শ্রমিকের নাম সীমা বেগম (২৪), পিতাঃ মৃত ধলা মিয়া, গ্রামঃ কামদিয়া, সালথা, ফরিদপুর।

আরো জানা যায় বিগত এক বছর আগে প্রেম করে তাদের বিবাহ হয়েছিল। সীমা বর্তমান ৮ মাসের গর্ভবতী, স্বামীর সাথে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল মধুখালী সার্কেল-এ.এস.পি মোঃ আমিরুল ইসলাম বাপ্পী, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)। মোঃ সাইফুল আলম, পরিদর্শন করেন।

পরে ঐ নারী শ্রমিকের স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত স্বামীর নাম মোঃ আশরাফুল শেখ, পিতাঃ রাশেদ শেখ, গ্রামঃ বিল সরাইল, বোয়ালমারী, ফরিদপুর। এ ব্যাপারে মধুখালী থানার এস.আই সাহেব আলী বলেন, লাশ ময়নাতদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে আটককৃত স্বামীকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..