মধুখালী উপজেলা অটোভ্যান রিক্সা মালিক সমবায় সমিতি লিঃ এর কার্যকরী কমিটি গঠন

মধুখালী প্রতিনিধি: গত শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের পার্শ্বে কামারখালী বাসষ্ট্যান্ডে চিত্ত সরকারের হোটেলের সামনে ফরিদপুরের মধুখালী উপজেলার অটোভ্যান রিক্সা মালিক এর আহ্বায়ক মোঃ নুরনবী খান, ২০ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করেন।

এরা হলেন কমিটির, সভাপতি মোঃ নুরনবী খান, সহ সভাপতি মোঃ পিকুল শেখ, সাধারন সম্পাদক মোঃ জাহিদ মোল্যা, কোষাদক্ষ মোঃ লিটন শেখ, কার্যকরী সদস্য মোঃ মাজেদ শেখ, মোঃ ফরিদ মন্ডল, এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, মোঃ মুক্তার হোসেন মল্লিক, মোঃ মনছুর শেখ, মোঃ রাজ্জাক মল্লিক, দুর্জয় কুমার রুদ্র, মোঃ নইমউদ্দিন শেখ, মোঃ সোহেল রানা, মোঃ ওলিয়ার মল্লিক, মোঃ জিললু শেখ, মোঃ রেজাউল শেখ, মোঃ ইসলাম শেখ, মোঃ সোনাউল্লা, মোঃ মকিদুল মৃধা , মোঃ আলতাব খান।

এ সময় মধুখালী উপজেলা সমবায় সমিতির সহকারী সমবায় অফিসার মোঃ হাবিবুর রহমান উপস্থিত হয়ে সভাপতি নুরনবীর হাতে জেলা সমবায় অফিসার মোঃ আখিরুল আলম কর্তৃক সনদপত্র তুলে দেন এবং মধুখালী উপজেলা ব্যাপী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য খাতা কলম ও অনুমতিপত্র প্রদান করেন। সনদপত্র নং-ফরিদপুর ১৭, তাং-৩১-০৭-২০১৮ইং।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।