× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
ত্রাণের দাবিতে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন পালন করেছে শতাধিক কর্মহীন পরিবার। মুখে কালো কাপড় বেঁধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় মহাসড়কে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযাদ্ধা খকসার আলস, মুক্তিযোদ্ধা সলেমান আলী, মুক্তিযোদ্ধা বসির উদ্দীন ও মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দুস্থ মহিলা সকিনা খাতুন,মনোয়ারা বেগম, পৌর আওয়ামী যুব লীগের সভাপতি হাসানাত মােঃ হামিদুর রহমান,পঞ্চগড় দারিদ্র কল্যাণ সংস্থার পরিচালক ও পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মােঃ শাহজালাল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে অঘোষিত লকডাউনের আজ প্রায় ১৪/১৫ দিন অতিবাহিত হয়েছে।
কিন্তু আমরা ত্রাণ না পেয়ে বাধ্য হয়ে মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ তিনি যেন আমাদের ত্রাণের ব্যবস্থা করেন। তা না হলে আমাদের না খেয়ে মরতে হবে।

পরে পঞ্চগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক এসে সাধারণ দুস্থ মানুষদের আশ্বস্ত করে বলেন আপনারা বাসায় ফিরে যান। সরকার অবশ্যই আপনাদের ত্রাণের ব্যবস্থা করবে।


এ ক্যটাগরির আরো খবর..