× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

তেঁতুলিয়ায় বৈদ্যুতের তার ছিড়ে অগ্নিকাণ্ড ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

admin
হালনাগাদ: শনিবার, ১ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুতের তার ছিড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শালবাহান রোড় এলাকার মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে শালবাহান রোড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে স্থানিয় এলাকাবাসী। তাঁরা তেঁতুলিয়া বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কারনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিস জানায়, রাত আড়াইটার দিকে বিদ্যুতের ইলাভেন কেভি মেইন লাইনের একটি তার ছিড়ে শালবাহান রোড এলাকার ইসলাম মেম্বারের বাড়িতে পড়ে। এ সময় পুরো এলাকায় নিমিষে বিদ্যুতায়িত হয়ে যায় এবং বাড়ি-ঘরে আগুন লেগে যায়। এসময় এলাকার প্রতিটি বাড়ির বৈদ্যুতিক মটর, টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, বাল্ব সহ সবই নষ্ট হয়ে যায়।
বৈদুতিক শট-সার্কিটের মামুনুর রশীদের বাড়িতে আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ঘটনায় মামুনুর রশীদের পুরো বাড়ি ভষ্মিভূত হয়ে যায়। তার প্রায় ১৯ লাখ টাকাসহ বাড়ির সব মালামাল পুড়ে যায়। এছাড়া ওই গ্রামের ৫৫-৬০ টি বাড়ির প্রায় ৫০ লক্ষ টাকার বৈদ্যুতিক মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী।
এলাকাবাসী অভিযোগ করে সময়মত ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছালেও বিদ্যুতের সংযোগ বন্ধ না করায় আগুন নেভানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ বিভাগের পঞ্চগড় ও তেঁতুলিয়া অফিসে বার বার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় এলাকার জন-মনে ক্ষোভ দেখা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..